দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

তুরস্ক মহাকাশ গবেষণা দলের সঙ্গে আনসার মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

অদ্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্ক মহাকাশ গবেষণার ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পরিচালক আরিফ আতেস। সৌজন্য সাক্ষাতে তারা নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময় করেন এবং পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আনসার সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎকে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়।

এ সময় মহাপরিচালক মহোদয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম, সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ, সহযোগিতা এবং ভবিষ্যৎ অগ্রগতির ধারাবাহিকতা সম্পর্কে আলোচনা করেন। বাহিনীর বহুমাত্রিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং মাঠ পর্যায়ে বিস্তৃত স্বেচ্ছাসেবকদের সম্ভাবনায় কর্মপরিধি সম্পর্কে অবহিত হয়ে তুর্কি মহাকাশ প্রতিনিধিদল আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন, ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রতিনিধি দল সুবৃহৎ এই বাহিনীর সামগ্রিক উন্নয়নমুখী উদ্যোগের ক্ষেত্রে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সৌজন্য সাক্ষাৎ দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারকরণ ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ উপস্থিত ছিলেন।

বিষয় : সাক্ষাৎ মহাপরিচালক প্রতিনিধিদল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তুরস্ক মহাকাশ গবেষণা দলের সঙ্গে আনসার মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

অদ্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুরস্ক মহাকাশ গবেষণার ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পরিচালক আরিফ আতেস। সৌজন্য সাক্ষাতে তারা নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময় করেন এবং পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আনসার সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎকে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়।

এ সময় মহাপরিচালক মহোদয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম, সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ, সহযোগিতা এবং ভবিষ্যৎ অগ্রগতির ধারাবাহিকতা সম্পর্কে আলোচনা করেন। বাহিনীর বহুমাত্রিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং মাঠ পর্যায়ে বিস্তৃত স্বেচ্ছাসেবকদের সম্ভাবনায় কর্মপরিধি সম্পর্কে অবহিত হয়ে তুর্কি মহাকাশ প্রতিনিধিদল আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন, ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রতিনিধি দল সুবৃহৎ এই বাহিনীর সামগ্রিক উন্নয়নমুখী উদ্যোগের ক্ষেত্রে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সৌজন্য সাক্ষাৎ দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারকরণ ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত