দৈনিক সংবাদ দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে জয়ী ছাত্রীসংস্থা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর একমাত্র ছাত্রী হলের সংসদ নির্বাচনে জয় পেয়েছে ছাত্রীসংস্থা। বুধবার দিবাগত রাত একটায় নির্বাচন কমিশনের হল সংসদের রির্টানিং অফিসার ও প্রভোষ্ট আনজুমান আরা উর্মি এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রীসংস্থা-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মোছা:জান্নাতুল উম্মি তারিন জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৫৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ফারজানা আক্তার রিমি ২৩৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ছাত্রীসংস্থা সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের সুমাইয়া তাবাসসুম ৫৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সাদিয়া সুলতানা নেলি ২৩৬ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ছাত্রীসংস্থা সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের রেদওয়ানা খাওলা পেয়েছেন ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের শেখ তাসলিমা জাহান মুন ৪০৪ ভোট পেয়েছেন।

আরও পড়ুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু নির্বাচনে মেহেদী হাসান প্রথমে বাদ, পরে সংশোধন

অপরদিকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাদিয়া আফরোজ ৪৩৩ ভোট পেয়েছেন।, সংস্কৃতি সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা ৩৪৬ ভোট পেয়েছেন, পাঠাগার সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামিয়া ৫৩৯ ভোট পেয়েছেন, ক্রীড়া সম্পাদক সাবিকুননাহার ৬৩৫ ভোট পেয়েছেন, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ফারজানা আক্তার ৪০৮ ভোট পেয়েছেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক খাদিজা খাতুন ৪৮৬ ভোট পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবরিনা আক্তার ৬১৪, নওশীন বিনতে আলম ৫৩৪, মোছা:সায়মা খাতুন ৫১৭, লস্কর রুবাইয়াত জাহান ৪৮৪। নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরাণী হল সংসদ নির্বাচনের মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪৭ জন। নির্বাচনে তিনটি প্যানেল ছিল। চূড়ান্ত প্রার্থী ছিলেন ৩৩ জন।

বিষয় : ফলাফল জয় ছাত্রীসংস্থা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে জয়ী ছাত্রীসংস্থা

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর একমাত্র ছাত্রী হলের সংসদ নির্বাচনে জয় পেয়েছে ছাত্রীসংস্থা। বুধবার দিবাগত রাত একটায় নির্বাচন কমিশনের হল সংসদের রির্টানিং অফিসার ও প্রভোষ্ট আনজুমান আরা উর্মি এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রীসংস্থা-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের মোছা:জান্নাতুল উম্মি তারিন জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ৫৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ফারজানা আক্তার রিমি ২৩৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ছাত্রীসংস্থা সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের সুমাইয়া তাবাসসুম ৫৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সাদিয়া সুলতানা নেলি ২৩৬ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে ছাত্রীসংস্থা সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেলের রেদওয়ানা খাওলা পেয়েছেন ৫৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের শেখ তাসলিমা জাহান মুন ৪০৪ ভোট পেয়েছেন।

আরও পড়ুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু নির্বাচনে মেহেদী হাসান প্রথমে বাদ, পরে সংশোধন

অপরদিকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাদিয়া আফরোজ ৪৩৩ ভোট পেয়েছেন।, সংস্কৃতি সম্পাদক পদে ফাতেমা তুজ জোহরা ৩৪৬ ভোট পেয়েছেন, পাঠাগার সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামিয়া ৫৩৯ ভোট পেয়েছেন, ক্রীড়া সম্পাদক সাবিকুননাহার ৬৩৫ ভোট পেয়েছেন, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ফারজানা আক্তার ৪০৮ ভোট পেয়েছেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক খাদিজা খাতুন ৪৮৬ ভোট পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সাবরিনা আক্তার ৬১৪, নওশীন বিনতে আলম ৫৩৪, মোছা:সায়মা খাতুন ৫১৭, লস্কর রুবাইয়াত জাহান ৪৮৪। নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরাণী হল সংসদ নির্বাচনের মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪৭ জন। নির্বাচনে তিনটি প্যানেল ছিল। চূড়ান্ত প্রার্থী ছিলেন ৩৩ জন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত