চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জুলাই পরবর্তী প্রশাসনিক সময়কালে শিক্ষক ও কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। সেই অভিযোগের সূত্র ধরেই এবার সরাসরি মাঠপর্যায়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহের উদ্দেশ্যে বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে দুদকের একটি দল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অভিযান শুরু করে। দুদকের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র যাচাই করা হচ্ছে। দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ পাওয়ায় কমিশনের পক্ষ থেকে সরেজমিনে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক ও কর্মচারী মিলিয়ে মোট ১১৩ জনকে নিয়োগ ও পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। তবে নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশের পরপরই শুরু হয় বিতর্ক।
তালিকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খানের কন্যা মহিরা খানকে প্রভাষক পদে নিয়োগ দেওয়ার বিষয়টি আলোচনার জন্ম দেয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুল ইসলামের ভাই মোহাম্মদ আব্দুল কাইয়ুমকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ায় স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে এসব নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনের তথ্যমতে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইইই, প্রাণিবিদ্যা, এইচআরএমসহ মোট ৯টি বিভাগে ৪৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, মণিরামপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা
এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১০০ জন কর্মচারী এবং ৯ জন কর্মকর্তাকে নিয়োগের সুপারিশও ওই সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়। এদিকে দুদকের অভিযানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন