দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

জবির দ্বিতীয় ক্যাম্পাসে সবুজায়নে ম্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

চাঁদাবাজ কর্মীদের পক্ষে জবি ছাত্রদল সদস্যসচিবের সাফাই, অর্থ লেনদেন স্বীকার অভিযুক্তের

ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রদলের আহ্বায়ক হিমেল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জবি প্রেসক্লাবের নিন্দা

জবির নাট্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী

আগামীকাল জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আসছেন ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত

ফয়জুন্নেসা হলের উন্নয়নে নতুন উদ্যোগ, রাস্তা উদ্বোধন করলেন জবি উপাচার্য

জবিতে ‘ককটেল ও পোস্টার আনার’ ফোনালাপ শুনে ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে শোক, শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত

খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে শোক

বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন ছাত্র ও শিক্ষক সংগঠন। এছাড়াও তিনটি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন ছাত্র ও শিক্ষক সংগঠন তাদের অফিশিয়াল প্যাডে বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ, জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন গ্রিন ফোরাম এবং ইবি শাখা ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছে।

এছাড়া এদিন বাদ যোহর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় উপাচার্য নিজে দোয়া পরিচালনা করেন। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে তিন দিনের শোক ঘোষণা করেছে প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সই করা এক প্রজ্ঞাপনে এ শোক ঘোষণা করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, শোক পালনকালীন এ তিনদিন বিশ্ববিদ্যালয়ের সকল ভবনের জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং বিশ্ববিদ্যালয়ের সকলে কালো ব্যাজ ধারণ করবেন।

আরও পড়ুন, দেশ নেত্রী মৃত্যুতে তিনদিনের শোক পালন করবে ঢাবি স্থগিত ক্লাস ও পরীক্ষা

এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও ছুটি ঘোষণার সম্মানার্থে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, ফার্মেসি ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত হওয়া বিভাগগুলোর নিয়োগ বোর্ড যথাক্রমে আগামী ১১, ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিষয় : শোক স্থগিত ইবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে ইবিতে শোক, শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x