কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে ৯টার দিকে এই ফল প্রকাশ করা হয়। রাত ৯টার দিকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য ও ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান ফল প্রকাশ ঘোষণা করেন।
এরপর কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।এ বছর কৃষি গুচ্ছের পরীক্ষায় সর্বোচ্চ ৯৩.৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ফেরদৌস আহমেদ নামে এক শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় কাটমার্ক নির্ধারণ করা হয়েছে ৫১.২৫। প্রকাশিত প্রথম অপেক্ষামান তালিকায় স্থান পেয়েছেন ৭ হাজার ২৬৬ শিক্ষার্থী। ফলাফল প্রকাশকালে ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান জানান, ‘এ বছর ভর্তি পরীক্ষায় ৮৮ হাজার ২২৮ পরীক্ষার্থী আবেদন করেন।
যার মধ্যে ৯১.০৪ শতাংশ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কৃষি গুচ্ছের ইতিহাসে এ যাবতকালের সর্বোচ্চ উপস্থিতি হয়েছে এবার। এর আগে কৃষিগুচ্ছের কোনো পরীক্ষায় এত শিক্ষার্থী উপস্থিত ছিল না।’ গত ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন, চূড়ান্ত ফলাফলের আগে আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মোট তিন হাজার ৭০১টি। এ আসনের বিপরীতে ৮৮ হাজার ২২৮ জন শিক্ষার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয়ের নেতৃত্বে ছিলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন