দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আরও এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলায় আরো এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রুদ্ধদ্বার বিচারকক্ষে (ক্যামেরা ট্রায়াল) প্রসিকিউশনের অষ্টম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। পরে এই সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
গতকাল মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই তারিখ ধার্য করেন।মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছেন আট আসামি।
তাঁরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই আবদুল মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল চোকদার। গতকাল তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিন বিকেলে আশুলিয়ায় গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। পরে তাঁদের থানার সামনে পুলিশভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় একই বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।
আবু সাঈদ হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা অব্যাহত : জুলাই অভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গতকাল চতুর্থ দিন সাক্ষ্য দেওয়ার পর এই সাক্ষীকে জেরা করা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা অব্যাহত রয়েছে। এ মামলায় বেরোবির সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুর রশীদসহ ৩০ জন আসামি। এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। গতকাল তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক ভিসিসহ অন্য ২৪ আসামি পলাতক।

বিষয় : ট্রাইব্যুনাল ইনু সাক্ষ্যগ্রহণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আরও এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত