রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। এ নির্দেশনা অমান্য করে কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক বিক্রি করলে কিংবা ক্রয়-বিক্রয়ের সঠিক হিসাব সংরক্ষণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারবিষয়ক সচেতনতামূলক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের বলা হয়েছে, ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(২) ধারা অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ওভার দ্য কাউন্টার (ওটিসি) পদ্ধতিতে কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ বিক্রি ও বিতরণ করা যাবে না। অ্যান্টিবায়োটিকের ক্রয়-বিক্রয়ের তথ্য যথাযথভাবে রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি ক্রেতাকে বিক্রেতার স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো দিতে হবে।
আরও পড়ুন, টিকিট কালোবাজারি রোধে নীতি আছে, বাস্তবায়ন নেই
নির্দেশনায় আরও বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। লাল লেবেলযুক্ত মোড়ক ছাড়া এসব ওষুধের ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হবে। রোগীরা যেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের পূর্ণ কোর্স সম্পন্ন করেন, সে বিষয়েও ফার্মাসিস্টদের পরামর্শ দিতে বলা হয়েছে। সাধারণ জনগণকে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা ও সেবন না করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। ওষুধ কেনার সময় মেয়াদ যাচাই এবং স্বাক্ষর ও তারিখযুক্ত ক্যাশমেমো সংগ্রহের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্থ বোধ করলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স সম্পন্ন করতে হবে। মাঝপথে ওষুধ সেবন বন্ধ করলে জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ বা নষ্ট অ্যান্টিবায়োটিক মাটি, পানি কিংবা সাধারণ ময়লা-আবর্জনায় না ফেলে নিকটস্থ ফার্মেসিতে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিষয় : আইনি বিক্রির অ্যান্টিবায়োটিক

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬