প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার মধ্য দিয়ে সরকার তাদের প্রতি রাষ্ট্রের দায় কিছুটা হলেও মোচনের চেষ্টা করছে। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গৌরব তাঁকে সবসময় আন্দোলিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি নিজেও গর্বিত। তিনি আরও বলেন, বিএনপি সরকারে থাকাকালে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সবসময় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত রাখারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মাননা জানানো হয়।
বিষয় : সম্মান মুক্তিযোদ্ধাদের কল্যাণে

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬