মাদারীপুরের রাজৈর ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ১৫ নভেম্বর সন্ধ্যায় মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম পর্যায়ে রাজৈর থানাধীন টেকেরহাট ব্রিজের উত্তর পাশে তাঁতীকান্দা এলাকায় একটি মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসিন্দা মো. মেরাজুল শেখ ও মো. হাবিল শেখের কাছ থেকে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
আরও পড়ুন, কসবায় ২ হাজার ৪০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
পরে একই দিন রাত পৌনে ৮টার দিকে মাদারীপুর সদর মডেল থানাধীন পাকদী এলাকায় সার্বিক পেট্রোল পাম্পসংলগ্ন জায়ান স্টোরের সামনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় লাক্ষু ওরফে ইমন হাওলাদার নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট। দুটি অভিযানে সর্বমোট ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬