নভেম্বরের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার রাতের মধ্যেই এটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তীতে এটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ রূপ নিতে পারে। প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ বলছে, লঘুচাপটি আপাতত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং এর সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্র প্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে এটি শেষ পর্যন্ত ঠিক কোন উপকূলে আঘাত হানবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
আরও পড়ুন,বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসা প্রক্রিয়ায় ডিজিটাল সুবিধা
সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় দেশের কিছু অঞ্চলে চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও অনুভূত হতে পারে। এদিকে সম্ভাব্য এই দুর্যোগের প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় এলাকার জেলেদের গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬