দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা প্রতিরোধে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল, তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আইজিপি এসব নির্দেশনা দেন। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন আইজিপি। এ জন্য পুলিশের নিয়মিত টহল, যানবাহনে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন, কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আইজিপি পেশাদারিত্বের সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার তাগিদ দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন। বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুরে আরও ১৫টি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহে দুটি করে যানবাহনে অগ্নিসংযোগ করা হয়। সাম্প্রতিক এসব ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিরাপত্তা কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিষয় : আইজিপি আইনশৃঙ্খলা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬