সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ ইজ্জতউল্লাহ বলেছেন, সাতক্ষীরা জেলার সাংগঠনিক ময়দান শহীদের রক্তস্নাত ময়দান। এ ময়দানে দ্বীনের বিজয় প্রতিষ্ঠায় দায়িত্বশীলদের নিরলস পরিশ্রম, ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে। শনিবার (৭ নভেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের মুন্সিপাড়াস্থ আল-আমিন ট্রাস্টে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুহাম্মদ ইজ্জতউল্লাহ বলেন, দায়িত্ব কোনো সামাজিক মর্যাদা কিংবা ব্যক্তিগত সম্মানের বিষয় নয়; বরং এটি একটি গুরুত্বপূর্ণ আমানত। প্রত্যেক দায়িত্বশীলকে আন্তরিকতা, সততা ও জবাবদিহির মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে পারস্পরিক আন্তরিকতা, ভালোবাসা ও দায়িত্ববোধের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জামায়াতের নবনির্বাচিত আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমিরের দায়িত্ব কোনো ব্যক্তিগত পদমর্যাদা বা সম্মানের বিষয় নয়; বরং এটি একটি গুরুদায়িত্ব ও আমানত। এ দায়িত্ব যথাযথভাবে পালনে মহান আল্লাহর সাহায্যের পাশাপাশি সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
আরও পড়ুন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই: ইউএনও আসিফ আল জিনাত
তিনি আরও বলেন, জেলা জামায়াতের সব পর্যায়ের নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাংগঠনিক শৃঙ্খলা, ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা করবেন। এ জন্য তিনি সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা ও ডা. মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, ডা. মাহবুবুল আলম, অধ্যাপক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক ও মাওলানা উসমান গনি। এ ছাড়া জেলা জামায়াতের কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্য, বিভিন্ন উপজেলা জামায়াতের আমির, নায়েবে আমির, সেক্রেটারিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৪ নভেম্বর ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত জেলা আমিরদের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটে নির্বাচিত হন জেলা আমিররা। এতে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সাতক্ষীরা জেলা জামায়াতের আমির হিসেবে পুনর্নির্বাচিত হন। শনিবার দায়িত্বশীল সমাবেশে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
বিষয় : সাতক্ষীরা এমপি ইজ্জতউল্লাহ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬