দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই: ইউএনও আসিফ আল জিনাত

ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও আসিফ আল জিনাত

ছবি: ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও আসিফ আল জিনাত

ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে বলে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসিফ আল জিনাত। সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দৈলেরবাগ এলাকায় তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি চলাকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজননক্ষেত্র হতে পারে। তাই মশার প্রজননস্থল ধ্বংসে প্রত্যেককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পরিষ্কার রাখি নিজ আঙিনা, ডেঙ্গুমুক্ত হোক সোনারগাঁ’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে ঝুঁকিপূর্ণ এলাকাকে ডেঙ্গুর রেড জোন হিসেবে চিহ্নিত করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন, সদরঘাটে ওসি একরাম উল্লার নেতৃত্বে রাতভর বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

এ সময় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রচার করেন।কর্মসূচিতে সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনার বিষয়টি উল্লেখ করে আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারিক, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সেন্টু, মো. জাহাঙ্গীর, সাহাদাত হোসেন লিটু, কায়সার আহমেদ, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এবং স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিষয় : সোনারগাঁ ইউএনও ডেঙ্গু

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার বিকল্প নেই: ইউএনও আসিফ আল জিনাত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x