দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ৪৯ জন। শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে ৯৮৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্তের তথ্যসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৯ জন।
আরও পড়ুন, ১৫৮ কোটি টাকার প্রকল্পে ব্যবহার নিয়ে প্রশ্ন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে মোট হাম উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৭০২ জন। ক্রমাগত রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা, দ্রুত রোগ শনাক্ত এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬