দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় বড়বিল উন্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ, দায়িত্ব পালন করবেন ৫ বছর

শিশু-কিশোরদের মেধা ও ক্রীড়া বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস: সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান

বাসন থানা পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার

কোটালীপাড়ায় বিদ্যালয়ের তালা কেটে চুরি, তছনছ লাইব্রেরি কক্ষ

জনবান্ধব পুলিশ গড়তে শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতায় বিশেষ গুরুত্ব চট্টগ্রামের এসপির

চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কালেক্টরেট মাঠে ক্রীড়া উৎসব, নতুন অধ্যক্ষের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন

জেলা গোয়েন্দার অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল সহ ৩ ব্যবসায়ী আটক

দেবহাটার চাঞ্চল্যকর শামীম হত্যা: যুবদল নেতা ভদুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

মান্দায় দীর্ঘদিন পর সড়ক নির্মাণে স্বস্তি

সড়ক নির্মাণে স্বস্তি

নওগাঁর মান্দা উপজেলায় দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে অবশেষে নির্মাণ করা হচ্ছে একটি গ্রামীণ সড়ক। এক কোটি চার লাখ টাকা বরাদ্দে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় এক কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে। দীর্ঘদিন পর সড়কটি নতুন করে নির্মাণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর মোড় থেকে গাইহানা উত্তরপাড়া ঈদগাহ পর্যন্ত সড়কটির নির্মাণকাজ চলছে। সংসদ সদস্য একরামুল বারী টিপুর উদ্যোগে সরকারি বরাদ্দে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজ। এলজিইডি সূত্রে জানা গেছে, সরকারি কার্যাদেশ ও নির্ধারিত প্রাক্কলন অনুযায়ী নির্মাণকাজ চলছে। 

আরও পড়ুন,গাজীপুরে স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল, অধিকাংশ কারখানায় উৎপাদন শুরু

মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, এখন পর্যন্ত কাজের মান ভালো। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সিডিউল অনুসরণ করে কাজ করছে। স্থানীয় বাসিন্দা ময়েজ, আব্দুল কাদের ও আলাউদ্দিনসহ কয়েকজন জানান, নির্মাণকাজে ব্যবহৃত ইটের মান ও বালুর পরিমাণ তাঁদের কাছে সন্তোষজনক মনে হয়েছে। এখন পর্যন্ত তাঁদের চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। দীর্ঘদিন পর সড়কটি নির্মাণ হওয়ায় এলাকার মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে বলে তাঁরা আশা করছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের প্রতিনিধি জয় বলেন, সরকারি সিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে। নির্মাণকাজে কোনো অনিয়ম করা হচ্ছে না। স্থানীয়দের প্রত্যাশা, নির্ধারিত সময়ে সড়কটির নির্মাণকাজ শেষ হলে হাজী গোবিন্দপুর ও গাইহানা উত্তরপাড়ার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল এবং এলাকার সামগ্রিক যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

বিষয় : স্বস্তি সড়ক নির্মাণে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

মান্দায় দীর্ঘদিন পর সড়ক নির্মাণে স্বস্তি

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x