দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় বড়বিল উন্মুক্ত লটারিতে ১০ নারী কর্মী নিয়োগ, দায়িত্ব পালন করবেন ৫ বছর

শিশু-কিশোরদের মেধা ও ক্রীড়া বিকাশে নতুন কুঁড়ি স্পোর্টস: সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান

বাসন থানা পুলিশের অভিযানে হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল উদ্ধার

কোটালীপাড়ায় বিদ্যালয়ের তালা কেটে চুরি, তছনছ লাইব্রেরি কক্ষ

জনবান্ধব পুলিশ গড়তে শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতায় বিশেষ গুরুত্ব চট্টগ্রামের এসপির

চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কালেক্টরেট মাঠে ক্রীড়া উৎসব, নতুন অধ্যক্ষের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন

জেলা গোয়েন্দার অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল সহ ৩ ব্যবসায়ী আটক

দেবহাটার চাঞ্চল্যকর শামীম হত্যা: যুবদল নেতা ভদুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

রাঙামাটিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন

রাঙামাটিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন
রাঙামাটিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন

শহিদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বারবার পেছানোর প্রতিবাদে রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার ৪ নভেম্বর বিকেলে শহরের কলেজ গেট থেকে পদযাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনরূপা সিএনজি স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। পথসভায় বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, রাঙামাটি হাদির পাঠশালার যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম এবং সদস্যসচিব বুলবুল হোসেন। এ সময় আব্দুল্লাহ আল জাবের বলেন, ভারতীয় আধিপত্যবাদ যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, 

আরও পড়ুন,সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি রাশেদ খানের

সে বিষয়ে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে সতর্ক করে গেছেন ওসমান হাদি। অথচ দিনের বেলায় প্রকাশ্যে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও বিচার নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ইতোমধ্যে ২১ বার পেছানো হয়েছে। তারা আর সময় বাড়ানোর পক্ষে নন। দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে। পথসভায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না এবং দেশ পরিচালনার ক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে। এ সময় তিন দফা দাবিতে আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে অনুষ্ঠেয় ‘শহীদি সমাবেশে’ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের নেতারা।

বিষয় : ইনসাফ শহিদ ওসমান হাদি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

রাঙামাটিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
রাঙামাটিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন
0:00 0:00
1.0x