শহিদ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বারবার পেছানোর প্রতিবাদে রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার ৪ নভেম্বর বিকেলে শহরের কলেজ গেট থেকে পদযাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বনরূপা সিএনজি স্টেশনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। পথসভায় বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, রাঙামাটি হাদির পাঠশালার যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম এবং সদস্যসচিব বুলবুল হোসেন। এ সময় আব্দুল্লাহ আল জাবের বলেন, ভারতীয় আধিপত্যবাদ যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, আরও পড়ুন,সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি রাশেদ খানেরসে বিষয়ে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে সতর্ক করে গেছেন ওসমান হাদি। অথচ দিনের বেলায় প্রকাশ্যে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ১১ মাস পেরিয়ে গেলেও বিচার নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ইতোমধ্যে ২১ বার পেছানো হয়েছে। তারা আর সময় বাড়ানোর পক্ষে নন। দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে হবে। পথসভায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না এবং দেশ পরিচালনার ক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিতে ব্যর্থ হচ্ছে। এ সময় তিন দফা দাবিতে আগামী ১৮ ডিসেম্বর ঢাকার শাহবাগে অনুষ্ঠেয় ‘শহীদি সমাবেশে’ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান ইনকিলাব মঞ্চের নেতারা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।