দৈনিক সংবাদ দিগন্ত

গালাপাগোসে বন্যায় মানবিক সংকট

গালাপাগোসে বন্যায় মানবিক সংকট
গালাপাগোসে বন্যায় মানবিক সংকট

ইকুয়েডরের গালাপাগোস দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই হাজার পরিবার। নিখোঁজ রয়েছেন আরও দুজন। শনিবার ৩১ অক্টোবর স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের পেছনে এল নিনো আবহাওয়া পরিস্থিতির প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দ্বীপপুঞ্জের সবচেয়ে জনবহুল সান্তা ক্রুজ দ্বীপে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অনেক বাসিন্দাকে নিজেদের ঘরবাড়ি ও মালামাল ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে দেখা গেছে। সান্তা ক্রুজের মেয়র ফ্যানি উরিবে বার্তা সংস্থা এএফপিকে জানান, দ্বীপটিতে আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। 

আরও পড়ুন,ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের আশঙ্কা বাড়ছে

এই প্রাকৃতিক দুর্যোগ তাদের সব ধারণা ছাড়িয়ে গেছে। তিনি আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার সবকিছু হারিয়েছে। পরনের কাপড় ছাড়া তাদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই। জরুরি সেবা সংস্থা ইসিইউ৯১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও দুজন। এদিকে পরিস্থিতির কারণে গালাপাগোস ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তায় সান্তা ক্রুজ দ্বীপের চারটি এবং সান ক্রিস্টোবাল দ্বীপের দুটি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে। উল্লেখ্য, গালাপাগোস দ্বীপপুঞ্জের চারটি দ্বীপে প্রায় ২৮ হাজার ৫০০ মানুষের বসবাস। আকস্মিক এই ভারী বৃষ্টিপাত ও বন্যায় দ্বীপবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে দেখা দিয়েছে মানবিক সংকট।

বিষয় : মানবিকসংকট বন্যায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

গালাপাগোসে বন্যায় মানবিক সংকট

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
গালাপাগোসে বন্যায় মানবিক সংকট
0:00 0:00
1.0x