দৈনিক সংবাদ দিগন্ত

সংঘাতের আশঙ্কার মধ্যেই মন্ত্রীদের সামরিক প্রশিক্ষণ

ইথিওপিয়ার মন্ত্রিসভার সদস্য ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ। সামরিক বাহিনীতে শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলা এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে শৃঙ্খলা ও নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার ৩১ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বাদামী রঙের সামরিক পোশাক পরে হুরসো সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সামরিক অনুশীলনে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী আবি আহমেদ। এ সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানরাও প্রশিক্ষণে অংশ নেন। উচ্চপর্যায়ের বেসামরিক কর্মকর্তাদের এমন সামরিক অনুশীলনে অংশ নেওয়ার ঘটনা ইথিওপিয়ায় বেশ বিরল। প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাউস অব ফেডারেশনের স্পিকার মুফেরিয়াত কামিল, অর্থমন্ত্রী ফিটসুম আসফা এবং স্বাস্থ্যমন্ত্রী মেকদেস দাবা। তবে এই প্রশিক্ষণ কবে শুরু হয়েছে কিংবা কতদিন চলবে, 

আরও পড়ুন,লেবাননে নতুন সড়ক নির্মাণ ঘিরে বাড়ছে উদ্বেগ

সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেন, দেশের সর্বজনীন সমৃদ্ধির লক্ষ্য অর্জনে নেতৃত্বের শারীরিক সক্ষমতা, নৈতিক দৃঢ়তা এবং বুদ্ধিবৃত্তিক যোগ্যতা থাকা জরুরি। তাঁর মতে, সামরিক প্রতিষ্ঠানগুলো শৃঙ্খলা, দেশপ্রেম, দলগত কাজ, জবাবদিহিতা ও নেতৃত্বের গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তিনি আরও বলেন, সৈনিকদের যেমন লক্ষ্য থাকে, তেমনি বেসামরিক নাগরিকদেরও নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। উভয়ের লক্ষ্যই বিজয় অর্জন। সামরিক ও বেসামরিক অনুশাসনের সমন্বয় ঘটলে এমন একটি প্রজন্ম গড়ে উঠবে, যারা জাতীয় লক্ষ্য অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। এদিকে টাইগ্রে অঞ্চলের কিছু অংশে সংঘর্ষ, আমহারায় সহিংসতা এবং ওরোমিয়ায় নিরাপত্তাহীনতার পাশাপাশি প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘাত শুরুর আশঙ্কার মধ্যেই সরকারি কর্মকর্তাদের সামরিক প্রশিক্ষণের এই উদ্যোগ সামনে এলো। এর আগেও সামরিক প্রস্তুতি ও জাতীয় উন্নয়নকে নিজের সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী আবি আহমেদ। বিবিসির বরাতে জানা গেছে, দেশের নেতৃত্বকে আরও সক্ষম ও শৃঙ্খলাবদ্ধ করে তুলতেই এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয় : আশঙ্কা প্রশিক্ষণ সংঘাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

সংঘাতের আশঙ্কার মধ্যেই মন্ত্রীদের সামরিক প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x