দৈনিক সংবাদ দিগন্ত

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক, ডাকাতির প্রস্তুতি ও ওয়ারেন্টভুক্ত মামলায় ৮ আসামি গ্রেফতার

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান

গাজীপুর মহানগর পুলিশের বাসন থানা কর্তৃক ৩০ অক্টোবর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার এজাহারভুক্ত মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১২০ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার আসামি, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি, সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং জিএমপি প্রসিকিউশন মামলার আসামি রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে ১২০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার এজাহারনামীয় আসামি হিসেবে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাছমারা গ্রামের মোঃ শহিদুল ইসলাম (২৬), পিতা মোঃ সেলিম গাজী এবং একই এলাকার মহব্বতপুর গ্রামের মোঃ আনাস আহমেদ (৩০), পিতা মোঃ আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। এছাড়া ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলার এজাহারনামীয় আসামি হিসেবে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার কাজিয়াকান্দা গ্রামের মোঃ সজিব (২৬), পিতা নুর ইসলাম ওরফে কৃষ্ণাকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন,আদালতের রায়ের পরও পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

তিনি বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানাধীন নলজানী এলাকায় উডেসা গার্মেন্টসের পেছনে বসবাস করতেন। অন্যদিকে, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দিগ্ধ ছিনতাইকারী হিসেবে গাজীপুর মহানগরের সদর থানাধীন চাপুলিয়া গ্রামের অমিয় ইমরান (২৩), পিতা শাহ আলম এবং কুড়িগ্রাম জেলার রৌমারী থানার ইছাকুড়ি রহমত দেওয়ানীর গ্রামের মোঃ মনির হোসেন (৩১), পিতা আঃ মজিদকে গ্রেফতার করা হয়। মনির হোসেন বর্তমানে বাসন থানাধীন দিঘিরচালা এলাকায় বসবাস করতেন। এছাড়াও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে বাসন থানাধীন কুমারডোবা গ্রামের আছুমা আক্তার (৪৫), পিতা সিদ্দিক; জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে ভোগড়া গ্রামের হিমেল চৌধুরী (৩২), পিতা সাহাজ উদ্দিন চৌধুরী এবং জিএমপি প্রসিকিউশন মামলার আসামি হিসেবে ভোগড়া গ্রামের মোঃ শরীফ (৩৫), পিতা আঃ রাজ্জাককে গ্রেফতার করা হয়। বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সর্বমোট ৮ জনকে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয় : গ্রেফতার অভিযান ডাকাতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক, ডাকাতির প্রস্তুতি ও ওয়ারেন্টভুক্ত মামলায় ৮ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x