দৈনিক সংবাদ দিগন্ত

বেতন বাড়লেও বাড়িভাড়া ভাতায় কমতে পারে আয়

ড়িভাড়া ভাতায় কমতে পারে আয়

নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতন ও চার মাসের বকেয়া পরিশোধের কথা থাকলেও অনেকের বেতন নির্ধারণে জটিলতা দেখা দিয়েছে। গ্রেডভিত্তিক বেতনের ক্রম, উচ্চতর গ্রেড, বাড়িভাড়া ভাতা ও সরকারি আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++-এর জটিলতায় অনেক কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে নতুন কাঠামোয় বেতন নাও পেতে পারেন। অর্থ বিভাগের সূত্রের বরাতে জানা গেছে, সরকারি কর্মচারী, পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকদের একটি অংশ এখনো নতুন কাঠামোয় বেতন নির্ধারণ করতে পারেননি। ফলে তাঁদের আপাতত পুরোনো কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হতে পারে। বকেয়া অর্থ পরে পরিশোধের কথা বলা হলেও সংশ্লিষ্ট জটিলতা নিরসনে আবেদন করেও অনেকে সমাধান পাননি বলে অভিযোগ রয়েছে। গত ১৭ সেপ্টেম্বর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হয়। ৫ অক্টোবর থেকে বেতন নির্ধারণের কাজ শুরু হলেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে এখনো এ প্রক্রিয়া শেষ হয়নি। কর্মচারীদের অভিযোগ, প্রজ্ঞাপনের নিয়ম প্রয়োগ করতে গিয়ে গ্রেডের স্বাভাবিক ক্রম, উচ্চতর গ্রেড এবং বাড়িভাড়া ভাতার হিসাব নিয়ে অসংগতি দেখা দিয়েছে। কর্মচারীদের দেওয়া হিসাব অনুযায়ী, কোনো কোনো ক্ষেত্রে প্রারম্ভিক মূল বেতনে এগিয়ে থাকা গ্রেডের কর্মচারী নতুন কাঠামোয় তুলনামূলক কম বেতন পাচ্ছেন।

আরও পড়ুন,উচ্চমূল্যের পণ্য ও উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারের ওপর জোর বিজিএমইএ নেতার

 উদাহরণ হিসেবে, ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২৫ হাজার টাকা এবং ১২তম গ্রেডের ২৪ হাজার ৩০০ টাকা হলেও বেতন নির্ধারণের ধাপ প্রয়োগের পর ১১তম গ্রেডের একজনের মূল বেতন ৩৭ হাজার টাকা এবং ১২তম গ্রেডের একজনের ৩৭ হাজার ৭০০ টাকা হতে পারে বলে দাবি করা হয়েছে। বাড়িভাড়া ভাতার হার পরিবর্তনের কারণেও পদোন্নতির পর কারও কারও মোট আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কর্মচারীদের হিসাব অনুযায়ী, দশম গ্রেড থেকে নবম গ্রেডে পদোন্নতির ক্ষেত্রে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া ভাতা কমে যাওয়ায় মূল বেতন ও বাড়িভাড়া ভাতার সম্মিলিত অঙ্ক কমতে পারে। উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্যতা ও সময় নির্ধারণ নিয়েও প্রশ্ন তুলেছেন কর্মচারীরা। তাঁদের আশঙ্কা, নিয়মের অস্পষ্টতা দূর না হলে জ্যেষ্ঠ ও জুনিয়র কর্মকর্তাদের বেতনে অসংগতি তৈরি হতে পারে। এদিকে আইবাস++ ব্যবস্থায় বেতন নির্ধারণের জটিলতা এবং অভিজ্ঞ জনবলের ঘাটতির অভিযোগও উঠেছে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সমস্যাগুলো সমাধানে কাজ করছেন বলে সূত্র জানিয়েছে। কর্মচারীদের দাবি, বেতন নির্ধারণের নিয়ম ও গ্রেডভিত্তিক অসংগতি দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। এতে নির্ধারিত সময়ে বেতন পরিশোধের পাশাপাশি জ্যেষ্ঠতা ও পদোন্নতিসংক্রান্ত বৈষম্য কমানো সম্ভব হবে।

বিষয় : আয় ভাতায় কমতে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বেতন বাড়লেও বাড়িভাড়া ভাতায় কমতে পারে আয়

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x