সাতক্ষীরার তালায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত সহায়তার আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ১০০টি শাড়ি বিতরণ করা হয়। পাশাপাশি ২৫ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
আরও পড়ুন, গোলাপগঞ্জের পূজামণ্ডপ ঘুরে দেখলেন সিলেট রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী এবং উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক মুস্তাফিজুর রহমান রেন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ সহায়তা বিতরণের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের উৎসবের আনন্দ বাড়ানো এবং তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন