সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচল বিঘ্নিত হওয়ায় সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানানো, টিকিট পুনঃবুকিং ও অর্থ ফেরতের বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া এবং বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত নির্দেশনায় বলা হয়, ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা সময়সূচি পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের দ্রুত অবহিত করতে হবে। এ জন্য এসএমএস, টেলিফোন, ইমেইল, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মতো কার্যকর যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে।বেবিচক জানিয়েছে, ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত না করে যাত্রীদের বিমানবন্দরে যেতে বলা যাবে না। পাশাপাশি পরিবর্তিত সময়সূচি, পুনঃবুকিংয়ের সুযোগ, টিকিটের অর্থ ফেরতের প্রক্রিয়া এবং যাত্রীদের করণীয় সম্পর্কে সুস্পষ্ট তথ্য দিতে হবে।
আরও পড়ুন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় পরিকল্পিত নগরায়ণের তাগিদ রাষ্ট্রপতির
নির্দেশনায় আরও বলা হয়েছে, পরিস্থিতির কারণে যেসব যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েছেন, তাঁদের বসার ব্যবস্থা, বিশুদ্ধ পানি, হালকা খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু, প্রতিবন্ধী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ যাত্রীর প্রতি বাড়তি মনোযোগ দেওয়ার কথা বলা হয়েছে।ফ্লাইট চলাচলে বিঘ্নের কারণে কোনো যাত্রীর সৌদি আরবে ভিসার মেয়াদ বা অভিবাসনসংক্রান্ত সহায়তা প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিমান সংস্থাকে সৌদি কর্তৃপক্ষ ও ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগে সহায়তা করতে বলা হয়েছে। তবে ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়বে এমন কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।এ ছাড়া প্রতিটি সংশ্লিষ্ট বিমান সংস্থাকে একজন দায়িত্বশীল সমন্বয় কর্মকর্তা নিয়োগ করে তাঁর যোগাযোগের তথ্য বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।এ পরিস্থিতিতে সৌদি আরবগামী ও দেশটি হয়ে ট্রানজিট নেওয়া যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন