দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় পরিকল্পিত নগরায়ণের তাগিদ রাষ্ট্রপতির

পরিকল্পিত নগরায়ণের তাগিদ রাষ্ট্রপতির

যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলা এবং প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণের পাশাপাশি যথাযথ নগর পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ নিয়েও আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ঢাকা শহরের বর্তমান অবস্থা বিবেচনায় ভূমিকম্পের মতো বড় দুর্যোগ নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। বড় ধরনের ভূমিকম্প হলে অপরিকল্পিত নগরায়ণের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা তৈরি হতে পারে। 

আরও  পড়ুন, এইচএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর  

বিশ্বের বিভিন্ন শহরে পরিকল্পিত নগরব্যবস্থার অভাবে দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ার উদাহরণ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু দুর্যোগের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করলেই হবে না; বরং আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। নগর পরিকল্পনা, ভবন নির্মাণে নিরাপত্তাবিধি অনুসরণ এবং ঝুঁকি চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম। বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ নানা দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণও জরুরি। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল লক্ষ্য হলো দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং আগাম প্রস্তুতির মাধ্যমে মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করা।

বিষয় : ভূমিকম্প মোকাবিলা পরিকল্পিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় পরিকল্পিত নগরায়ণের তাগিদ রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x