দেশে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। গত মাসে এই দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।ফলে সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। শতাংশের হিসাবে এ মূল্যবৃদ্ধি প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মূল্য ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের ।
আরও পড়ুন, বিদেশি বিনিয়োগে বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর উদ্যোগ
বিনিময় হার বিবেচনায় নিয়ে জেট ফুয়েলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্যে শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।বিইআরসির নতুন সিদ্ধান্তের ফলে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের ফ্লাইট পরিচালনায় জ্বালানি ব্যয় বাড়বে। এর প্রভাব বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয়ে পড়তে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। জেট ফুয়েলের মূল্য আন্তর্জাতিক বাজার ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারের সঙ্গে সম্পর্কিত হওয়ায় ভবিষ্যতেও এ খাতে দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে।
বিষয় : জেট ফুয়েল নির্ধারিত মূল্যে দাম শুল্ক

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন