দৈনিক সংবাদ দিগন্ত

দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার

দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা

এবারের শারদীয় দুর্গাপূজা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জন্য ‘অগ্নিপরীক্ষা’ বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। তিনি বলেছেন, প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে ডিএমপি।মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহালয়া থেকে শুরু করে পূজা এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত পুরো সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি জানান, ঢাকার প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। মণ্ডপে দায়িত্ব পালনকারী পুলিশের ইনচার্জরা বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। 

আরও  পড়ুন, সামাজিক সুরক্ষা জোরদারে সর্বজনীন পেনশন গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী

পাশাপাশি পোশাকধারী ও সাদাপোশাকের পুলিশ সদস্যদের পাশাপাশি সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি), কুইক রেসপন্স টিম (কিউআরটি), ক্রাইম সিন ভ্যান ও বম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।পূজা কমিটির নেতাদের নিজেদের মণ্ডপের নিরাপত্তায় সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের গতিবিধির ওপর নজর রাখতে হবে। কোনো ধরনের জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলেন তিনি।সভায় ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ তথ্যচিত্রের মাধ্যমে পূজাকে ঘিরে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা তুলে ধরেন। পূজা কমিটির প্রতিনিধিরা মণ্ডপের নিরাপত্তা ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের সহযোগিতা কামনা করেন।ডিএমপি কমিশনার সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দঘন ও নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

বিষয় : দুর্গাপূজা অগ্নিপরীক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা পুলিশের জন্য ‘অগ্নিপরীক্ষা’: ডিএমপি কমিশনার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x