দৈনিক সংবাদ দিগন্ত

ইজতেমার সময় গাজীপুর নির্বাচন না করার অনুরোধ তাবলীগ জামাতের

ইজতেমার সময় গাজীপুর নির্বাচন না করার অনুরোধ

টঙ্গী বিশ্ব ইজতেমা-২০২৭-এর ঘোষিত তারিখ বিবেচনায় রেখে গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের অনুরোধ জানিয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আনুষ্ঠানিক আবেদন করেছে সংগঠনটি।মঙ্গলবার (৬ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। তাবলীগ জামাত বাংলাদেশের আহলে শুরা সদস্য ও কাকরাইল তাবলীগ মার্কাজ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুবায়ের স্বাক্ষরিত আবেদনটি সিইসির কাছে জমা দেওয়া হয়।আবেদনপত্রে বলা হয়েছে, বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় সম্মেলন। আগামী ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।তাবলীগ জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, ইজতেমাকে কেন্দ্র করে দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। এ সময় টঙ্গী ও গাজীপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানবাহন নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ব্যাপক প্রস্তুতি প্রয়োজন হয়।

আরও  পড়ুন, ২০২৭ থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বই : শিক্ষামন্ত্রী

এ কারণে গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে বিশ্ব ইজতেমার তারিখ, এর ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল জনসমাগম এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।আবেদনে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার নির্বাচন ও বিশ্ব ইজতেমার মতো দুটি বড় আয়োজন একই সময়ে অনুষ্ঠিত হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এতে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও বাড়তে পারে।তাই দুই পর্বের বিশ্ব ইজতেমা নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে নির্বাচনের সময়সূচি এমনভাবে নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে, যাতে কোনো আয়োজনই ব্যাহত না হয়।চিঠিতে বিশ্ব ইজতেমা সফল করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক এ ধর্মীয় আয়োজনের গুরুত্ব বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছে তাবলীগ জামাত বাংলাদেশ।

বিষয় : ইজতেমা তাবলীগ জামাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ইজতেমার সময় গাজীপুর নির্বাচন না করার অনুরোধ তাবলীগ জামাতের

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x