দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু আজ

নতুন বেতন নির্ধারণ শুরু আজ

নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর করার প্রক্রিয়ার অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আগামী ২০ অক্টোবরের মধ্যে এ কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পে ফিক্সেশন সম্পন্ন হওয়ার পর সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোর বেতনের পাশাপাশি প্রায় তিন মাসের বকেয়া অর্থও পাওয়ার সুযোগ পাবেন। নতুন বেতনকাঠামোর ভিত্তিতে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর মূল বেতন পুনর্নির্ধারণ করা হবে আইবাস++-এর বিশেষ পে ফিক্সেশন মডিউলের মাধ্যমে।এ জন্য অনলাইনে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং ৩০ জুন ২০২৬ তারিখে পাওয়া মূল বেতনসহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পাশাপাশি আগের বেতন নির্ধারণ, পদোন্নতি ও উচ্চতর গ্রেড পাওয়ার তথ্যও যাচাই করা হবে।

আরও  পড়ুন, আজ বিশ্ব শিক্ষক দিবস ,১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

কর্মকর্তারা জানান, নতুন ও পুরনো মূল বেতনের পার্থক্য এবং নতুন বেতন কার্যকরের সময় বিবেচনায় নিয়ে বকেয়া নির্ধারণ করা হবে। ফলে সবার বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, পদোন্নতি ও উচ্চতর গ্রেডের ইতিহাস অনুযায়ী বকেয়ার অঙ্ক ভিন্ন হতে পারে।গত ১৯ সেপ্টেম্বর সরকার ১১ বছর পর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করে। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পুরো কাঠামো একবারে কার্যকর না করে দুই অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।অর্থ বিভাগ সূত্র জানায়, প্রথম দুই ধাপ বাস্তবায়নে চলতি অর্থবছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে আগের কাঠামোয় টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও একাধিক উচ্চতর গ্রেড পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

বিষয় : নতুন বেতন বেতনকাঠামো শুরু আজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু আজ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x