২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে ১০ দলের বাছাইপর্ব আয়োজনের সময়সূচি চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে এই বাছাইপর্ব।১০ দলের এই প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ডও অংশ নেবে। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ এসএ২০ শেষ হওয়ার পর এবং আইপিএল শুরুর আগের সময়ে বাছাইপর্ব আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি শুরু হয়ে এসএ২০ শেষ হওয়ার কথা ২১ ফেব্রুয়ারি।২০২৭ বিশ্বকাপের সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে।বাকি চারটি জায়গা নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে জায়গা পাবে।
আরও পড়ুন, ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের সূচি ঘোষণা বাংলাদেশ শুরু করবে ইংল্যান্ডের বিপক্ষে
অন্য তিন দল শুরুতে তিন ম্যাচের একটি ‘সুপার সিরিজে’ অংশ নেবে। নামিবিয়ায় অনুষ্ঠিত ওই সিরিজের বিজয়ী দলও মূল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।বাছাইপর্বে ‘ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ২’-এর শীর্ষ চার দল হিসেবে বর্তমানে স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও ওমান রয়েছে। এর বাইরে বিশ্বকাপ বাছাই প্লে-অফ থেকে চারটি দল উঠে আসবে। আগামী ১ থেকে ২২ ডিসেম্বর প্লে-অফ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।প্লে-অফে ডিভিশন-২-এর তলানির চার দল নামিবিয়া, কানাডা, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত এবং চ্যালেঞ্জ লিগের শীর্ষ চার দল অংশ নেওয়ার কথা রয়েছে। বর্তমানে চ্যালেঞ্জ লিগের শীর্ষ দলগুলো হলো ইতালি, উগান্ডা, জার্সি ও কুয়েত।সহ-আয়োজক নামিবিয়ার সামনে অবশ্য প্লে-অফ এড়িয়ে সরাসরি বাছাইপর্বে যাওয়ার সুযোগ রয়েছে। এজন্য ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সিরিজে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি করে ম্যাচ জিততে হবে তাদের। পাশাপাশি ওমান, নেপাল ও কানাডার মধ্যকার ম্যাচগুলোর ফলও নামিবিয়ার অনুকূলে আসতে হবে।
বিষয় : বিশ্বকাপ প্রতিযোগিতা বাছাইপর্ব

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন