মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কিশোর কুমার দাস-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে আবর্জনা ফেলে নদী দূষণ এবং সরকারি রাস্তা অবৈধভাবে দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ৩টি মামলায় মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
আরও পড়ুন, টঙ্গীতে ১৪৮ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এ সময় স্থানীয় জনসাধারণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। পাশাপাশি বাজার ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং সরকারি জায়গা ও রাস্তা অবৈধভাবে দখল না করার বিষয়ে সতর্ক করা হয়।উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কিশোর কুমার দাস বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন