দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাড্ডা ক্লিনিকে হামলা লুটপাট ও ভাঙচুরে আইনি পদক্ষেপ চাইলেন শফিকুর রহমান

শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ঘটনায় জড়িত বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয় বরং আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে।

আড়ও পড়ুন,‘পদ বাণিজ্যের প্রমাণ দিন’ শিবির ও পাকিস্তান শিবিরকে রাকসু জিএসের চ্যালেঞ্জ

 তবে এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক ব্যবস্থা মোটেই যথেষ্ট নয়। শফিকুর রহমান বলেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তার ভাষায় দেশবাসী এ ঘটনায় দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়। একই সঙ্গে হামলা ও লুটপাটে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা কেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এদিকে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা লুটপাট ও ভাঙচুরের ঘটনায় সরকারের পক্ষ থেকে সাংগঠনিক পদক্ষেপের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হয় কি না এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

বিষয় : লুটপাট রাড্ডা ক্লিনিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাড্ডা ক্লিনিকে হামলা লুটপাট ও ভাঙচুরে আইনি পদক্ষেপ চাইলেন শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x