দৈনিক সংবাদ দিগন্ত

এলপিজি বাজারে মনিটরিং জোরদার, নির্ধারিত দামে বিক্রির নির্দেশ

এলপিজি বাজারে মনিটরিং জোরদার

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC) নির্ধারিত মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি নিশ্চিত করতে অপারেটর, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের নির্দেশ দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LOAB)। নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি বিক্রি কিংবা বিধিবহির্ভূতভাবে মজুত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।গত ২৮ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এলপিজির সরবরাহ ও বাজারমূল্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং LOAB-এর নেতারা অংশ নেন।সভায় দেশের এলপিজি আমদানি পরিস্থিতি সন্তোষজনক বলে জানানো হয়। LOAB-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে ১ লাখ ৫৬ হাজার মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। এর আগের মাস আগস্টে আমদানি করা হয়েছিল ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। সংগঠনটির দাবি, 

আরও  পড়ুন, মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, তিন মাস নীতি সুদহার অপরিবর্তিত

দেশে বর্তমান সরবরাহ চাহিদার তুলনায় যথেষ্ট। ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ নেই।LOAB জানায়, পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কোনো অপারেটর, পরিবেশক, ডিলার বা খুচরা বিক্রেতা BERC নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করলে তা প্রচলিত আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। একইভাবে বিধিবহির্ভূতভাবে এলপিজি মজুতের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।এদিকে গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক অনলাইন সভায় জেলা প্রশাসকদের বাজার মনিটরিং জোরদারের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজার স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে LOAB। সংগঠনটি তার সদস্য কোম্পানি, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের অবিলম্বে BERC নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

বিষয় : এলপিজি বাজার র্ধারিত দাম মূল্যে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

এলপিজি বাজারে মনিটরিং জোরদার, নির্ধারিত দামে বিক্রির নির্দেশ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x