দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।এর আগে গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ স্থাপনার বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর সেখানে একটি সমিতির নামে সাইনবোর্ড টাঙানো হয়।

আরও  পড়ুন, ৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

ঘটনাটি নিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততা নিয়ে অভিযোগ ও আলোচনা শুরু হয়। বিভিন্ন প্রতিবেদনে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের নামও উঠে এসেছে। তবে মিষ্টি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।এদিকে গত ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাড্ডা সেন্টার ভাঙচুরের ঘটনায় মিষ্টির বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি দীর্ঘদিন ধরে মিরপুরের নিম্নআয়ের মানুষের মা ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল। স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পরও সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা চালু রাখার চেষ্টা চলছে।

বিষয় : প্রধানমন্ত্রী এমপি মিষ্টি পদত্যাগের নির্দেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।এর আগে গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধাপাকা ভবনসহ স্থাপনার বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর সেখানে একটি সমিতির নামে সাইনবোর্ড টাঙানো হয়।

আরও  পড়ুন, ৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

ঘটনাটি নিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সম্পৃক্ততা নিয়ে অভিযোগ ও আলোচনা শুরু হয়। বিভিন্ন প্রতিবেদনে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের নামও উঠে এসেছে। তবে মিষ্টি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।এদিকে গত ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাড্ডা সেন্টার ভাঙচুরের ঘটনায় মিষ্টির বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি দীর্ঘদিন ধরে মিরপুরের নিম্নআয়ের মানুষের মা ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, টিকাদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল। স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পরও সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা চালু রাখার চেষ্টা চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x