অব্যাহত ভারী বৃষ্টি, বন্যা, ভূমিধস ও তুষারপাতের কারণে নেপালের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় বাংলাদেশিদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটক ও পর্বতারোহীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।সাময়িক ভ্রমণ সতর্কতায় বিশেষভাবে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে, অব্যাহত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় ভূমিধস হচ্ছে। কোথাও কোথাও তুষারপাতের কারণে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা ও ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে পড়েছে।পরিস্থিতির কারণে নেপালের কর্তৃপক্ষ মানাং, তিলিচো লেক, থোরং লা পাস, আইস লেক, কাং লা ও ভিমথাংসহ কয়েকটি এলাকায় ট্রেকিং সাময়িকভাবে বন্ধ করেছে বলে জানিয়েছে দূতাবাস।এ ছাড়া পোখারা ও আশপাশের এলাকায় ভ্রমণের ক্ষেত্রেও বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ও বিভিন্ন ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন, দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ
মুস্তাং, জোমসোমসহ অন্যান্য পার্বত্য এলাকায় ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশিদের গান্ডাকি প্রদেশের সড়ক যোগাযোগ পরিস্থিতি নিয়মিত জেনে নিতে বলা হয়েছে। কারণ স্বল্প সময়ের নোটিশেও এসব এলাকার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।আন্নাপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ ভূমিধসপ্রবণ এলাকায় যাওয়ার আগে আবহাওয়া ও সড়ক পরিস্থিতি যাচাই করতে বলা হয়েছে। পাশাপাশি নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।যারা ইতোমধ্যে দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থান করছেন, তাদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়ার পরিস্থিতি যাচাই এবং ট্যুর অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
বিষয় : দূতাবাস ভূমিধস ভারী বৃষ্টি ভূমিধস

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন