দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কাশিমপুরে মাদক, জুয়া ও অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা

মাদক, জুয়া ও অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা

 বাংলাদেশ থেকে অবৈধ মাদক ও জুয়া নির্মূলের অঙ্গীকারের প্রেক্ষাপটে কাশিমপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কাশিমপুর থানার দায়িত্বশীল কর্মকর্তা। তিনি কাশিমপুরের সম্মানিত নাগরিকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় বলেন, আইনশৃঙ্খলার উন্নয়ন, অবৈধ মাদক নির্মূল, জুয়াসহ সকল ধরনের অপরাধ দমনে তিনি নিজে মাঠে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, কোনো অপরাধীই পরিচয়ের কারণে ছাড় পাবে না। তিনি আরও জানান, দীর্ঘদিন কাশিমপুরে দায়িত্ব পালন করায় অনেকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। তবে সেই সম্পর্কের ঊর্ধ্বে উঠে অপরাধ দমন ও মাদক নির্মূলে তিনি দায়িত্ব পালন করছেন।

আরও  পড়ুন, মৌচাক ইউনিয়নে ১৫ বছরের কিশোরীর বিয়ের অভিযোগ facebook sharing button

 এমনকি নিজের ঘনিষ্ঠজনদেরও পুলিশের কাজে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বার্তায় তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে এলাকায় অপরাধ ও অবৈধ মাদকের প্রবণতা অনেকাংশে কমে এসেছে। তবে এই ধারা অব্যাহত রাখতে জনগণের ধৈর্য ও সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “অপরাধ, জুয়া ও অবৈধ মাদক নির্মূলে কোনো ধরনের সুপারিশ বা তদবির থেকে দূরে থাকুন। অনেক প্রিয়জন এতে আমার ওপর অসন্তুষ্ট হলেও আইনের প্রয়োগে আমি কখনও আপস করি না।” তিনি আরও বলেন, অপরাধ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে এর বিস্তার দিন দিন বাড়তে থাকবে এবং সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। কাশিমপুরকে নিরাপদ ও সুন্দর রাখতে সকল নাগরিককে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। শেষে তিনি বলেন, “আসুন, সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত কাশিমপুর গড়ে তুলি।”

বিষয় : আইনশৃঙ্খলা অপরাধ দমন মাদক, জুয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কাশিমপুরে মাদক, জুয়া ও অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x