ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ পাঁচ রাজনৈতিক দলের ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম এ ঘোষণা দেন। যাচাই-বাছাইয়ে ছয় প্রার্থীর মনোনয়নই বৈধ বলে গণ্য হয়েছে।বৈধ প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
আরও পড়ুন, বিদ্যুৎ বিল নিয়ে পোস্টের পর এনসিপি নেতা গ্রেপ্তার
এর আগে ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি শূন্য হওয়ার পর এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিলের সুযোগ রয়েছে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর এবং ৮ অক্টোবর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে।
বিষয় : মনোনয়নপত্র উপনির্বাচন মনোনয়ন বৈধ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন