দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ভ্যাট রিটার্ন জমার সময়সীমায় পরিবর্তন আনছে সরকার

সময়সীমায় পরিবর্তন আনছে সরকার

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে এখন থেকে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার বিধান পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।সোমবার ২৮ সেপ্টেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন করে।মন্ত্রিসভার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর আইন ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও  পড়ুন, দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রতি তিন কর মেয়াদ শেষে ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দেওয়ার পরিবর্তে এখন প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে হবে।তবে নির্ধারিত ১৫তম দিন সরকারি ছুটি হলে পরবর্তী কার্যদিবসে দাখিলপত্র জমা দেওয়া যাবে।এ ছাড়া সরকারি আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।সরকারের সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিতভাবে রিটার্ন দাখিল নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে আরও গতি আনতেই এ পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রিসভা অনুমোদিত খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত করা হবে। এরপর সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে নতুন বিধান কার্যকর হবে।

বিষয় : পরিবর্তন মন্ত্রিসভা ভ্যাট রিটার্ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ভ্যাট রিটার্ন জমার সময়সীমায় পরিবর্তন আনছে সরকার

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x