দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক সংকটে ধুঁকছে কলাপাড়ার ৩৩ মাধ্যমিক বিদ্যালয়, শূন্য ১০৮ পদ

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ও এম এস কর্মসূচি চালু, কেজি ৩০ টাকায় চাল

কালকিনিতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ হাজার ফুট পাইপ ধ্বংস

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি শুরু; আটা সরবরাহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ- এমপির কার্যালয় ভাঙচুর, আহত ১০

দেবহাটায় জামায়াত-বিএনপি নেতাদের যৌথ উদ্যোগে খেলার মাঠ ও কবরস্থান উদ্বোধন

গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় গ্রেফতার ৭

কালকিনিতে এডহক কমিটির সভাপতি হলেন মোস্তাফিজুর রহমান রুপম

এডহক কমিটির সভাপতি হলেন মোস্তাফিজুর রহমান রুপম

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী স্নানঘাটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (রূপম)। তিনি বাঁশগাড়ী ইউনিয়নের কৃতী সন্তান কালকিনি উপজেলার সাবেক উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমান আজাদের জ্যেষ্ঠ পুত্র।মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রূপম এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর  মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা এবং অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।স্থানীয়রা জানান, স্নানঘাটা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে মরহুম হাবিবুর রহমান আজাদসহ স্থানীয় কয়েকজন বিদ্যোৎসাহী ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১৯৭১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে ১৯৭২ সালের ৫ মে তৎকালীন খাদ্যমন্ত্রী শ্রী ফণীভূষণ মজুমদার বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন, লামায় জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের বান্দরবান জেলা কার্যালয়ের উদ্বোধন

প্রতিষ্ঠাকালে মরহুম আব্দুল করিম ঢালী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান আজাদ সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।প্রতিষ্ঠার পর থেকে স্নানঘাটা উচ্চ বিদ্যালয়টি এ অঞ্চলে শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সময়ের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নও অব্যাহত রয়েছে।বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অনেকেই বর্তমানে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। এর ফলে প্রতিষ্ঠানটির শিক্ষাক্ষেত্রে অবদান ও ঐতিহ্য স্থানীয়ভাবে বিশেষভাবে আলোচিত।নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রূপমের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তাঁকে এ দায়িত্ব পাওয়ায় বিদ্যালয় সংশ্লিষ্টরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

বিষয় : সভাপতি নির্বাচিত উচ্চ বিদ্যালয়ে নির্বাচিত

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কালকিনিতে এডহক কমিটির সভাপতি হলেন মোস্তাফিজুর রহমান রুপম

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x