মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী স্নানঘাটা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (রূপম)। তিনি বাঁশগাড়ী ইউনিয়নের কৃতী সন্তান কালকিনি উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মরহুম হাবিবুর রহমান আজাদের জ্যেষ্ঠ পুত্র।মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রূপম এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা এবং অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।স্থানীয়রা জানান, স্নানঘাটা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার পেছনে মরহুম হাবিবুর রহমান আজাদসহ স্থানীয় কয়েকজন বিদ্যোৎসাহী ব্যক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১৯৭১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে ১৯৭২ সালের ৫ মে তৎকালীন খাদ্যমন্ত্রী শ্রী ফণীভূষণ মজুমদার বিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।আরও পড়ুন, লামায় জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের বান্দরবান জেলা কার্যালয়ের উদ্বোধনপ্রতিষ্ঠাকালে মরহুম আব্দুল করিম ঢালী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান আজাদ সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।প্রতিষ্ঠার পর থেকে স্নানঘাটা উচ্চ বিদ্যালয়টি এ অঞ্চলে শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সময়ের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নও অব্যাহত রয়েছে।বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অনেকেই বর্তমানে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, অধিদপ্তর ও সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। এর ফলে প্রতিষ্ঠানটির শিক্ষাক্ষেত্রে অবদান ও ঐতিহ্য স্থানীয়ভাবে বিশেষভাবে আলোচিত।নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রূপমের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তাঁকে এ দায়িত্ব পাওয়ায় বিদ্যালয় সংশ্লিষ্টরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।