এসএসসি পরীক্ষা-২০২৭ ও জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফরম পূরণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের অংশগ্রহণে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি রকিবুল হাসান। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আহাদ। এছাড়া বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রধান শিক্ষক আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন, “শিক্ষার গুণগত মানোন্নয়নে শুধু শিক্ষকদের প্রচেষ্টা যথেষ্ট নয় এর সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত ভূমিকা প্রয়োজন।সভায় শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, পরীক্ষার প্রস্তুতি, ফলাফল উন্নয়ন, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করার বিষয়ে বিস্তারিত ।
আরও পড়ুন, সরিষাবাড়ীতে দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে অপহরণ : পুলিশের অভিযানে ৪ ঘন্টা পর উদ্ধার
আলোচনা ও পরামর্শ দেওয়া হয়।সাবেক শিক্ষার্থী মোহাম্মদ আক্তার হোসেন বক্তব্যে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই প্রকৃত শিক্ষা। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এই ওয়ার্ডের বর্তমান সদস্য আব্দুল আজিজ এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ আক্তার হোসেন, মোর্শেদ, ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম, মো. আল-আমিন, সাদিকুর রহমান, মাহাবুব, নুরে আলম সরকার ও রিপন ভূঁইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই বিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও সাবেক শিক্ষার্থীদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।বক্তারা এসএসসি পরীক্ষা-২০২৭ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬-এ শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য নিয়মিত পাঠদান, পরীক্ষাভিত্তিক প্রস্তুতি ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বিষয় : আলোচনা উচ্চ বিদ্যালয়ে মানোন্নয়ন

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন