দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শৌচাগারে যাওয়ার কথা বলে পিচ্চি রাজার পলায়ন, তদন্তে পুলিশ

পিচ্চি রাজার পলায়ন, তদন্তে পুলিশ

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। ঘটনার কারণ, নিরাপত্তাব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা হবে।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেবে।কারাগার সূত্রে জানা যায়, রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য প্রিজনভ্যানে করে পিচ্চি রাজাকে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল।পথে প্রিজনভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সারার জন্য শৌচাগারে যাওয়ার কথা জানান।

আরও  পড়ুন, কসবায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও পোষা প্রাণীর টিকাদান কর্মসূচি

 পরে তাকে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা একটি শৌচাগারে নিয়ে যান। সেখান থেকে সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যায় সে।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, ঢাকার আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। নাওজোড় এলাকায় প্রাকৃতিক কাজ সারার কথা বলে সে শৌচাগারে যায় এবং সেখান থেকেই পালিয়ে যায়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।সূত্রের দাবি, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে। আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে তার পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : তদন্তে পুলিশ আসামি রাজা পলায়ন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শৌচাগারে যাওয়ার কথা বলে পিচ্চি রাজার পলায়ন, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x