দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

‘লেডি সোলজার’ সেজে প্রেম, ইতালি প্রবাসীর কাছ থেকে ৭ লাখ টাকা হাতানোর অভিযোগ

ইতালি প্রবাসীর কাছ থেকে ৭ লাখ টাকা হাতানোর অভিযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারের মাধ্যমে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন কৌশলে প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।পিবিআই জানায়, ‘লেডি সোলজার/নারী যোদ্ধা’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে ওই যুবক নারী পরিচয়ে ইতালি প্রবাসী শাহাদাত খানের সঙ্গে যোগাযোগ করেন। পেজটিতে সেনাবাহিনীর নারী সদস্যের পোশাক পরা ছবি ও ভিডিও ব্যবহার করা হতো বলে তদন্তে জানা গেছে।পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত তোফায়েল আলম টিটু নারীর মতো কণ্ঠে শাহাদাতের সঙ্গে ফোন ও ইমোতে কথা বলতেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিভিন্ন কৌশলে শাহাদাত ও তার মায়ের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় ৭ লাখ টাকা নেওয়া হয়। অভিযুক্ত নিজের মায়ের অসুস্থতার কথাও বলে বিভিন্ন সময়ে টাকা নিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।রোববার (২৭ সেপ্টেম্বর) পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার এম. এন. মোর্শেদ।

আরও  পড়ুন, রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে ৪৯৯ গ্রেপ্তার, উদ্ধার জাল টাকা-মাদক

পিবিআই জানায়, ভুক্তভোগীর মা প্রথমে আদালতে সিআর মামলা করেন। তদন্তে বিকাশ ও নগদের লেনদেনের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। পরে ১০ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করা হয়। ১৩ সেপ্টেম্বর মামলাটি স্বউদ্যোগে তদন্তের জন্য নেয় পিবিআই ঢাকা জেলা।তদন্তের একপর্যায়ে ২০ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩৫ মিনিটে ঢাকার দারুস সালাম এলাকা থেকে তোফায়েল আলম টিটুকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত বিকাশ ও নগদ অ্যাকাউন্টের সিমসহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।পিবিআই আরও জানায়, গ্রেপ্তারের পর আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর টিটু আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।তদন্তকারীরা বলছেন, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না এবং আত্মসাৎ করা অর্থের বিষয়ে অতিরিক্ত তথ্য পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।তবে আসামির বিরুদ্ধে ওঠা অভিযোগ ও জবানবন্দির বিষয়গুলো আদালতের বিচারিক প্রক্রিয়ায় যাচাই হবে; অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে আইনগতভাবে দোষী হিসেবে গণ্য করা যায় না।

বিষয় : ইতালি প্রবাসী লেডি সোলজার ৭ লাখ টাকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

‘লেডি সোলজার’ সেজে প্রেম, ইতালি প্রবাসীর কাছ থেকে ৭ লাখ টাকা হাতানোর অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x