২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ রোববার (২৭ সেপ্টেম্বর)। এ ধাপে আবেদন করা যাবে আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১ অক্টোবর রাত ৮টায়। যারা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করেনি অথবা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি, তারা এ ধাপে আবেদন করার সুযোগ পাবে।এ ছাড়া প্রথম ধাপে কোনো কলেজে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও নির্ধারিত সময়ে নিশ্চায়ন করতে পারেনি কিংবা কলেজে ভর্তি হতে পারেনি—এমন শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পরও ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ সুযোগের আওতায় থাকবে।দ্বিতীয় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে।
আরও পড়ুন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন দাখিলের শেষ দিন আজ
কলেজে বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে দিতে পারবে।ফল প্রকাশের পর ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।তবে প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন অথবা এডিট সম্পন্ন করতে হবে।বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের কোটার যোগ্যতা যাচাই করে সঠিকভাবে কোটা নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ফল প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিষয় : আবেদন একাদশে ভর্তি আন্তঃশিক্ষা বোর্ড

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন