গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১০ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, ডাকাতির প্রস্তুতি, মারামারি এবং আদালতের ওয়ারেন্টভুক্ত মামলার অভিযোগ রয়েছে। পরে তাদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, আত্মহত্যায় প্ররোচনার একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ রিয়াদ মন্ডল (২৫) কে গ্রেফতার করা হয়েছে।এছাড়া ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে চেইন কাটার, একটি ছোরা ও একটি চাকুসহ চারজনকে আটক করা হয়। তারা হলেন মোসাঃ স্বপ্না আক্তার (২২), মোঃ জাহিদ (৩০), মোঃ জাহিদুল ইসলাম ওরফে আলামিন (২৮) এবং মোসাঃ হেলেনা বেগম (৫০)। পুলিশ জানিয়েছে,
আরও পড়ুন, তালায় জুয়েলার্সে দোকানে চুরি, ২৩ লাখ টাকার মালামাল খোয়া যাওয়ার দাবি
তাদের কাছ থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।অপরদিকে মারামারি মামলার এজাহারভুক্ত চার আসামি হাসিবুল ওরফে হাসিব (২৮), মোঃ ফয়সাল আহম্মেদ (৩৩), আবুল হাশেম (৫৫) এবং মোসাঃ ফিরোজা আক্তার ফিরু (৫০) কে গ্রেফতার করা হয়েছে।এছাড়াও সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি টিটুকে গ্রেফতার করা হয়েছে। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার কড্ডা বাজার এলাকার বাসিন্দা।বাসন থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন