২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলার ২ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে সোহান (৩৬) ও কামাল (৩২) রয়েছেন।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সোহান ঢাকার নবাবগঞ্জ থানার আগলা এলাকার মৃত ফরিদ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি মুগদা থানাধীন এলাকায় বসবাস করতেন। অপর আসামি কামাল ।আরও পড়ুন, কুমিল্লায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল গ্রেফতারশরীয়তপুর জেলার নড়িয়া থানার গোড়াকান্দি এলাকার মৃত তারা সিকদারের ছেলে। তিনি বর্তমানে মুগদা থানার সামনে নুরু মিয়ার বাড়িতে বসবাস করতেন।বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।