দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার

বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলাসহ বিভিন্ন মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি এবং অপরজন আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন ২০২৬ তারিখে বাসন থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক মামলার এজাহারনামীয় আসামি মোঃ লিটন সরকার (৪৫) গ্রেফতার হন। তিনি মৃত আব্দুর রহমান সরকারের ছেলে। তার বাড়ি বাসন থানাধীন বাসন হক মার্কেট এলাকায়।

আরও  পড়ুন , র‍্যালি, বৃক্ষরোপণ ও উদ্বোধনী অনুষ্ঠান উপভোগে মুখর পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়

একই অভিযানে সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাশেদুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। তিনি মহি উদ্দিনের ছেলে এবং বাসন থানার যোগীতলা এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে গাজীপুর মহানগর পুলিশের চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিষয় : মাদক মামলা পরোয়ানাভুক্ত গ্রেফতারকৃত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বাসন থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ ২ আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলাসহ বিভিন্ন মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইয়াবাসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি এবং অপরজন আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুন ২০২৬ তারিখে বাসন থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদক মামলার এজাহারনামীয় আসামি মোঃ লিটন সরকার (৪৫) গ্রেফতার হন। তিনি মৃত আব্দুর রহমান সরকারের ছেলে। তার বাড়ি বাসন থানাধীন বাসন হক মার্কেট এলাকায়।

আরও  পড়ুন , র‍্যালি, বৃক্ষরোপণ ও উদ্বোধনী অনুষ্ঠান উপভোগে মুখর পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়

একই অভিযানে সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাশেদুল ইসলাম (৩৫) কে আটক করা হয়। তিনি মহি উদ্দিনের ছেলে এবং বাসন থানার যোগীতলা এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে গাজীপুর মহানগর পুলিশের চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত