দৈনিক সংবাদ দিগন্ত

বাসন থানার বিশেষ অভিযানে ২ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৪ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলার এজাহারনামীয় আসামি মোঃ মহসিন (২৪), পিতা- সিরাজুল, মাতা- মায়া বেগম, সাং- দিঘিরচালা (ভাসমান), থানা- বাসন, গাজীপুর মহানগরকে গ্রেফতার করা হয়।আরও পড়ুন , আইনশৃঙ্খলা কমিটির সভায় অভিযোগ গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ দ্রুত তদন্তের নির্দেশএছাড়া জিএমপি অধ্যাদেশ মামলার আসামি মোঃ গোলাম রাব্বানী সুজন (২৭), পিতা- মোঃ নুরুল ইসলাম, মাতা- রাশিদা বেগম, সাং- দিঘিচালা, থানা- বাসন, গাজীপুর মহানগর, গাজীপুরকে গ্রেফতার করা হয়।বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযানে গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে

বাসন থানার বিশেষ অভিযানে ২ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ