টালিউডে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে মধুমিতা সরকারের ফের জুটি বাঁধার গুঞ্জন ছড়িয়েছিল সম্প্রতি। একটি ছবি প্রকাশের পর থেকেই তৈরি হয়েছিল নানা আলোচনা। তবে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে জানা গেছে, যশের সঙ্গে নয়, অভিনেতা অর্জুন চক্রবর্তীর বিপরীতে নতুন ওয়েব সিরিজে দেখা যাবে মধুমিতাকে।হইচইয়ের নতুন একটি পারিবারিক গল্পের সিরিজে জুটি বেঁধেছেন মধুমিতা ও অর্জুন। এরই মধ্যে কলকাতার বিভিন্ন লোকেশনে সিরিজটির বেশ কিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। তবে এখনো সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে গল্প, চরিত্র কিংবা মুক্তির সময় নিয়ে বিস্তারিত তথ্যও প্রকাশ্যে আসেনি।নতুন কাজ প্রসঙ্গে মধুমিতা বলেন, বিষয়টি এখনো কিছুটা ‘সিক্রেট’। তবে খুব সুন্দর ও ভিন্নধর্মী একটি গল্পে সিরিজটির শুটিং চলছে। দর্শকদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশা করছেন তিনি।
আরও পড়ুন, কাবা শরীফের গিলাফ উপহার পেলেন অনন্ত জলিল ও বর্ষা
এর আগে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে ওয়েব সিরিজে জুটি বেঁধে দর্শকদের নজর কেড়েছেন মধুমিতা। এবারই প্রথম অর্জুন চক্রবর্তীর সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন তিনি। নতুন এই জুটিকে ঘিরে তাই দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।টেলিভিশনে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান মধুমিতা সরকার। তার সর্বশেষ টিভি সিরিয়াল ছিল ‘ভোলেবাবা পার করবে’। পরবর্তী সময়ে ছোট পর্দার পাশাপাশি ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন তিনি।ব্যক্তিজীবনের নানা পরিবর্তনের মধ্যেও অভিনয় থেকে দূরে সরে যাননি এই অভিনেত্রী। ইতোমধ্যে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি প্রথমবারের মতো বাংলাদেশের একটি চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি।অন্যদিকে, মধুমিতা অভিনীত ‘অটোবি’ সিনেমাটি শিগগিরই কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন ওয়েব সিরিজ ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই একসঙ্গে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
বিষয় : নতুন মিশন ফের জুটি ছবি প্রকাশ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন