দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের ৭ হাজার ৭০০ তরুণ-তরুণীকে দক্ষ জনশক্তি গড়বে ‘আর্ন’ প্রকল্প

সখিপুরে বালুভর্তি ১২ ট্রাক জব্দ, মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

শ্রীপদ দেবকে জড়িয়ে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, প্রতিবাদ

চাঁদা না দিলে প্রাণে বাঁচতে দেব না’ ঝাউডাঙ্গায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলনে নিরাপত্তার দাবি

দিরাই ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

সত্য ও মানুষের অধিকারের লড়াইয়ে আপসহীন আবুল কালাম আজাদ, আজ তাঁর জন্মদিন

রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন লাগিয়ে পালোনোর সময় অভিযুক্ত আসামিকে আটক করেছে পুলিশ।

শ্রীপুরে পৈতৃক জমি নিয়ে বিরোধ, স্থাপনা নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

, স্থাপনা নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে পৈতৃক জমি জবরদখলের চেষ্টার পাশাপাশি স্থাপনা নির্মাণ করতে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে আইন উদ্দিন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। টাকা না দিলে মারধর ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন জমির দাবিদার মো. হুমায়ূন রশিদ। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেলিহাটি মৌজার তালতলী (মুরগি বাজার) এলাকায় ৮ দশমিক ৭৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে। হুমায়ূন রশিদের দাবি, ১৯৯৩ সালের রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে তার বাবা আব্দুল খালেক জমিটির মালিকানা লাভ করেন। পরে উত্তরাধিকার সূত্রে তারা মালিক হয়ে নামজারি ও খাজনা পরিশোধ করে জমি ভোগদখল করে আসছেন।হুমায়ূন রশিদের অভিযোগ, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আইন উদ্দিন, তার দুই ছেলে আলমাছ উদ্দিন ও সবুজ মিয়াসহ কয়েকজন দা, লোহার রড ও শাবল নিয়ে জমিতে গিয়ে দখলের চেষ্টা করেন। স্থানীয়দের বাধার মুখে তারা সরে যান। এ সময় জমিতে স্থাপনা নির্মাণ করতে হলে ৫ লাখ টাকা দিতে হবে, অন্যথায় মারধর ও মিথ্যা মামলায় হয়রানি করা হবে বলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

আরও  পড়ুন, ​"মনোহরদীতে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির থাবা" শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ

স্থানীয়দের কয়েকজনের দাবি, জমির বিরোধ মীমাংসায় একাধিকবার সালিশ ও মাপজোকের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি। এদিকে আইন উদ্দিনের বিরুদ্ধে এর আগেও স্থানীয় কয়েকজনের কাছে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ উঠেছে বলে দাবি করেন এলাকাবাসীর কয়েকজন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।অভিযোগের বিষয়ে আইন উদ্দিনের বক্তব্য জানতে চাইলে তিনি ওই জমিতে নিজের অংশ রয়েছে বলে দাবি করেন। তবে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ অস্বীকার করেছেন কি না, তা স্পষ্টভাবে জানা যায়নি।হুমায়ূন রশিদ বলেন, “আমার পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টা চলছে। ৫ লাখ টাকা না দিলে মারধর ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেওয়া হয়েছে। আমি পরিবারের নিরাপত্তা ও জমির সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চাই।”শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : চাঁদা দাবি মিথ্যা মামলা জমি জবরদখল

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শ্রীপুরে পৈতৃক জমি নিয়ে বিরোধ, স্থাপনা নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x