বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর ভিপি জিএস ও এজিএস। শুক্রবার ১৮ সেপ্টেম্বর ডা শফিকুর রহমানের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাতে ডাকসুর মেয়াদ সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করায় ছাত্র সংসদের নেতাদের অভিনন্দন জানান ডা শফিকুর রহমান। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও বিষয় নিয়ে খোঁজখবর নেন তিনি।ডাকসুর পক্ষ থেকে জানানো হয় শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও বাধার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একই সঙ্গে ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের মব সন্ত্রাসের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা শফিকুর রহমান।
আরও পড়ুন, রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়
এ সময় পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা প্রণয়ন ও তফসিল ঘোষণার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি বলে জানানো হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে ডাকসু নেতাদের সহযোগিতার আশ্বাস দেন।ডা শফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পড়াশোনার পরিবেশ বজায় রাখা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।এ ছাড়া দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজে ছাত্র সংসদে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
বিষয় : সাক্ষাৎ বিরোধীদলীয় নেতা ডাকসু নেতা

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন